Showing posts with label অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯০৩ - ১৯৭৬). Show all posts
Showing posts with label অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯০৩ - ১৯৭৬). Show all posts

Thursday, May 27, 2010

কুটির / অচিন্ত্যকুমার সেনগুপ্ত

...
ঝিকিমিকি দেখা যায় সোনালি নদীর,
ওইখানে আমাদের পাতার কুটির।
          এলোমেলো হাওয়া বয়,
          সারা বেলা কথা কয়,
কাশফুলে দুলে ওঠে নদীর দু'পার,
রূপসীর শাড়ি যেন তৈরি রূপার।

কুটিরের কোল ঘেঁষে একটু উঠোন,
নেচে নেচে খেলা করি ছোট দুটি বোন।
          পরনে খড়কে-ডুরে,
          বেণী নাচে ঘুরে ঘুরে,
পায়ে পায়ে- 'রুনু ঝুনু' হালকা খাড়ুর,
কেন নাচি নাই তার খেয়াল কারুর।