Showing posts with label নবকৃষ্ণ ভট্টাচার্য (১৮৫৯ - ১৯৩৯). Show all posts
Showing posts with label নবকৃষ্ণ ভট্টাচার্য (১৮৫৯ - ১৯৩৯). Show all posts

Sunday, May 16, 2010

অঙ্ক-শঙ্কা / নবকৃষ্ণ ভট্টাচার্য

...
ব'সে ব'সে অঙ্ক ক'ষে পারি নে আর ভাই,
কিছুতে আর অ্যানসারটা মিলছে না যে ছাই।
           যোগ ক'রে মিলল না যখন,
           বিয়োগ ক'রে দেখনু তখন,
একে একে গুণ ভাগও ত ক'রতে ছাড়ি নাই,
কিছুতে যে মিলছে না, তার উপায় কোথা পাই !

অঙ্ক নিয়েই খেটে-খেটে
সারা সকাল গেল কেটে,
ইংরাজিটা কখন করি,
গ্রামারই বা কখন পড়ি,
কখন করি হাইজীন আর জিওগ্রাফিটাই !

কাজের লোক / নবকৃষ্ণ ভট্টাচার্য

...
       "মৌমাছি, মৌমাছি,
কোথা যাও নাচি' নাচি'
দাঁড়াও না একবার ভাই।"
"ওই ফুল ফুটে বনে,
যাই মধু আহরণে,
দাঁড়াবার সময় তো নাই।"

       "ছোট পাখি, ছোট পাখি,
কিচি-মিচি ডাকি ডাকি'
কোথা যাও, বলে যাও শুনি ?"
       "এখন না ক'ব কথা,
আনিয়াছি তৃণলতা,
আপনার বাসা আগে বুনি।"

       "পিপীলিকা, পিপীলিকা,
দল-বল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।"
       "শীতের সঞ্চয় চাই,
       খাদ্য খুঁজিতেছি তাই,
ছয় পায় পিল্ পিল্ চলি।"
...