Showing posts with label হোসনে আরা. Show all posts
Showing posts with label হোসনে আরা. Show all posts

Saturday, May 22, 2010

সফদার ডাক্তার / হোসনে আরা

...
সফদার ডাক্তার মাথাভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে,
চেয়ারেতে রাতদিন বসে গোণে দুই-তিন
পড়ে বই আলোটারে নিভিয়ে।

ইয়া বড় গোঁফ তার, নাই যার জুড়িদার
শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে,
নুন দিয়ে খায় পান, সারাক্ষণ গায় গান
বুদ্ধিতে অতি বড় পাকা সে।

রোগী এলে ঘরে তার, খুশিতে সে চারবার
কষে দেয় ডন আর কুস্তি,
তারপর কোগীটারে গোটা দুই চাঁটি মারে
যেন তার সাথে কত দুস্তি।