Showing posts with label অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৬). Show all posts
Showing posts with label অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৬). Show all posts

Wednesday, November 11, 2009

রাত্রি / অমিয় চক্রবর্তী

...

অতন্দ্রিলা,
ঘুমোওনি জানি
তাই চুপিচুপি গাঢ় রাত্রে শুয়ে
বলি,শোনো,
সৌরতারা ছাওয়া এই বিছানায়
-সূক্ষ্মজাল রাত্রির মশারি-
কত দীর্ঘ দু-জনার গেল সারাদিন,
আলাদা নিঃশ্বাসে -
এতক্ষণে ছায়-ছায় পাশে ছুঁই
কী আশ্চর্য দু-জনে দু-জনা -
অতন্দ্রিলা,
হঠাৎ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোৎস্না,
দেখি তুমি নেই।।
...

কোথায় চলছে পৃথিবী / অমিয় চক্রবর্তী

...

তোমারও নেই ঘর
আছে ঘরের দিকে যাওয়া।
সমস্ত সংসার
হাওয়া
উঠছে নীল ধূলোয় সবুজ অদ্ভূত;
দিনের অগ্নিদূত
আবার কালো চক্ষে বর্ষার নামে ধার।
কৈলাস মানস সরোবর
অচেনা কলকাতা শহর—
হাঁটি ধারে ধারে
ফিরি মাটিতে মিলিয়ে
গাছ বীজ হাড় স্বপ্ন আশ্চর্য জানা
এবং তোমার আঙ্কিক অমোঘ অবেদন
আবর্তন
নিয়ে
কোথায় চলছে পৃথিবী।
আমারও নেই ঘর
আছে ঘরের দিকে যাওয়া।।
...