Showing posts with label আকা ফিরোজ আহমেদ. Show all posts
Showing posts with label আকা ফিরোজ আহমেদ. Show all posts

Saturday, May 22, 2010

নিরঞ্জনের লাশ / আকা ফিরোজ আহমেদ

...
(জগন্নাথ হল দুর্ঘটনা যার উৎস)

মরার আগে নিরঞ্জনকে তোমরা চিনতে না।
আমি ওকে চিনতাম ও যখন জীবিত ছিলো
মরার পর ওকে আমি চিনতে পারিনি
বিশ্বাস করো ওকে আমি চিনতে পারিনি।

ভাঙা ছাদের নীচ থেকে
নিষ্প্রাণ গাদা গাদা হাড় মাংস এনে তোমরা বলেছো,
এ নিরঞ্জন
আমি চিৎকার করে বলেছি, না
বিচূর্ণ মস্তক দেখিয়ে বলেছো, এ নিরঞ্জনের মাথা
আর কোন দিন কথা বলবে না
আমি চিৎকার করে বলেছি, না
ছিন্ন হাত দেখিয়ে তোমরা বলেছো,
এ-তো নিরঞ্জনের হাত, দেখো সেই কালো তিল
আমি বলেছি, না, না
ঠিকরে পড়া চোখ, চাপ চাপ রক্ত, ভাঙা দাঁত
ছিটকে যাওয়া মগজ ওসব কিছুই নিরঞ্জনের নয়।