Showing posts with label রাজিয়া খাতুন চৌধুরাণী (১৯০৮ - ১৯৩৪). Show all posts
Showing posts with label রাজিয়া খাতুন চৌধুরাণী (১৯০৮ - ১৯৩৪). Show all posts

Thursday, May 27, 2010

চাষী / রাজিয়া খাতুন চৌধুরাণী

...
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিলেন বড় ?
পুণ্য অহ হবে নাক সব করিলেও জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।
...