...
ব'ল না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে
এ জীবন নিশার স্বপন;
দারা পুত্র পরিবার তুমি কার, কে তোমার,
ব'লে জীব ক'রো না ক্রন্দন।
মানব জনম সার, এমন পাবে না আর,
বাহ্য দৃশ্যে ভুলো না রে মন।
কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়,
ওহে জীব কর আকিঞ্চন।
ক'রো না সুখের আশ, প'রো না দুঃখের ফাঁস,
জীবনের উদ্দেশ্য তা নয়,
সংসারে সংসারী সাজ করো নিত্য নিজ কাজ
ভবের উন্নতি যাতে হয়।
Showing posts with label হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮ - ১৯০৩). Show all posts
Showing posts with label হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮ - ১৯০৩). Show all posts
Friday, May 28, 2010
Subscribe to:
Posts (Atom)
