Showing posts with label রহমান হেনরী. Show all posts
Showing posts with label রহমান হেনরী. Show all posts

Monday, November 23, 2009

বৃষ্টিসম্ভাবনা / রহমান হেনরী

...

জমাট বেঁধেছে মেঘ ...
না ... ওভাবে নেড়ো না ! বর্ষণ আসন্ন হতে পারে
ভিজে যেতে পারে সুখ,
ভিজে ভিজে ভেসে যেতে পারে, ও তোমার
আর্তভাষী ক্ষেত; এ প্রকার বৃষ্টিসম্ভাবনা
মুহূর্তে জাগিয়ে তুলে বিলম্বিত হতে দেয়া ভালো,
তাতে উত্তেজনা হয়, পরিণত হয় পরিণতি।

অনুসিদ্ধান্ত / রহমান হেনরী

...

কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...

ইচ্ছে হলেই কাঁদাও তুমি, কান্না সহজ;
পাখির মতো ওড়াও দেখি ! হাসাও দেখি !
সুখের স্রোতে মাতাল হৃদয় ভাসাও দেখি !
সহজ না