...
ওমা, সেদিন হাটের ধারে, মাঠের ধারে-
করতে গেছি খেলা
-দুপুরবেলা,
এমন সময়, এলোমেলো
কোথা থেকে বাতাস এলো!
হঠাৎ থেকে থেকে
অন্ধকারে সমস্ত দিক কেমন ছিল ঢেকে।
বল্লে ওরা, ছুটে পালাই ঘর
ওই এসেছে ঝড়।
আমার যেন লাগলো ভারী ভালো-
চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো।
কালো হ’ল বকুলতলা,
কালো চাঁপার বন,
কালো জলে দিয়ে পাড়ি
আসলো মাঝি তাড়াতাড়ি,
কেমন জানি করল আমার মন।
-ঝড় কারে মা কয়?
আমার মনে হয়,-
কাদের যেন ছেলে,
কালির দোয়াত কেমন করে’ হঠাৎ দিল ফেলে,
যেমন করে’ কালি-
আমি তোমার মেঝের উপর ঢালি।
হাসল কোমল ঠোঁটটি মেলে
ভীষণ কেমন আগুন জ্বেলে
আকাশ বারে বারে,
আবার বুঝি ঘুরে ঘুরে
পালিয়ে গেল অনেক দূরে
সাত সাগরের পারে।
...
Showing posts with label মৈত্রেয়ী দেবী. Show all posts
Showing posts with label মৈত্রেয়ী দেবী. Show all posts
Friday, November 20, 2009
Subscribe to:
Posts (Atom)
