Showing posts with label কামাল চৌধুরী. Show all posts
Showing posts with label কামাল চৌধুরী. Show all posts

Monday, November 23, 2009

কারণ আমরা ফিরছি / কামাল চৌধুরী

...

লামাদের মতো মুণ্ডিত মাথা নিয়ে বাড়ি ফিরছে অচেনা রাত
সন্ধ্যার দ্রুততায় ফাঁকা হয়ে যাচ্ছে জেতবন। শ্রমণের ভিক্ষার ঝুলিতে যে পরিমাণ আড়াল
ছিল অথবা নির্বাণের জন্য তোমার অসামান্য দান- হে অগ্রশ্রাবিকা, দ্যাখো সেখানেও
শীতের চিৎকার
তবে কি তোমারও পাত্রে আহার্য অবশিষ্ট নেই ? কেবল চিৎকার, আমাদের গন্তব্যের মুখে
এইভাবে ফাঁকা হয়ে যাবে পান্থশালা ?