Showing posts with label ওমর কায়সার. Show all posts
Showing posts with label ওমর কায়সার. Show all posts

Monday, November 23, 2009

লিলি গাঙ্গুলি পাখি নয় / ওমর কায়সার

...

লিলি গাঙ্গুলি পাখি নয়
তাই তার গান শুনতে পেয়েছিলাম খুব কাছাকাছি থেকে।

পাখিরা শোনায় গান দূর থেকে
আর অবণ্যে সে আমাকে শুনিয়েছিল গান পাশাপাশি হেঁটে
পাতার জড়তা ভাঙতে ভাঙতে পাখির স্বভাবে।

তার নখ নিখুঁত রক্তিম
তাজা কোনো শালিকের রক্ত দিয়ে মাখা
পোষা কোনো টিয়ের মত তার পায়ে বাঁধা ছিল রূপোর নুপূর।