...
নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ-
স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন।
সকলে বলিল, 'আ-হা-হা কর কি, কর কি, নন্দলাল' ?
নন্দ বলিল, 'বসিয়া বসিয়া রহিব কি চিরকাল ?
আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ ?'
তখন সকলে বলিল- 'বাহবা বাহবা বাহবা বেশ !'
নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা !
সকলে বলিল, 'যাও না নন্দ, করো না ভায়ের সেবা।'
নন্দ বলিল, 'ভায়ের জন্য জীবনটা যদি দিই-
না হয় দিলাম, -কিন্তু অভাগা দেশের হইবে কি ?
বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারি দিক্।'
তখন সকলে বলিল- 'হাঁ হাঁ হাঁ, তা বটে, তা বটে, ঠিক !'
Showing posts with label দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩ - ১৯১৩). Show all posts
Showing posts with label দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩ - ১৯১৩). Show all posts
Monday, May 17, 2010
Subscribe to:
Posts (Atom)
