Showing posts with label কৃষ্ণদয়াল বসু (১৮৯৮ -১৯৭২). Show all posts
Showing posts with label কৃষ্ণদয়াল বসু (১৮৯৮ -১৯৭২). Show all posts

Thursday, May 27, 2010

যান বা হন / কৃষ্ণদয়াল বসু

...
ছুটি পেয়ে নুটুবাবু খুশি হয়ে কাশী যান,
সাথে বুড়ি শ্বাশুড়ির মেজো মা'র মাসি যান;
পাড়ার কুঁদুলে বুড়ি এলোকেশে দাসী যান;
হীরু জ্যাঠা, নীলু খুড়ো, ছিরু পাকড়াশী যান।

সাত মেয়ে সাথে এক থুথথুরি বুড়ি যান;
খোঁড়া জগু, ন্যাড়া শিবু, ট্যারা সেজো-খুড়ি যান;
কালা নুলো রাতকানা নকুল ভাদুড়ী যান;
হাবাগোবা জবুথবু মোট জনকুড়ি যান।

নুটুতো ব্যাপার দেখে রীতিমতো ক্ষেপে যান;--
যাত্রীরা সকলেই তাঁরি ঘাড়ে চেপে যান।
হাওড়ায় যেতে সবে ঠেলাগাড়ি চড়ে যান;
হুড়মুড় করে শেষে ফুটপাতে পড়ে যান।