...
খিড়কি ছিলো পাশের বাড়ির
খিড়কি ছলো মনের
খিড়কি ছিলো যখন তখন
খিড়কি কিছুক্ষণের।
খিড়কি ছিলো পথের পাশে
হলুদ গাঁদাফুলের
খিড়কি ছিলো আকাশ ভরা
মেঘের কালোচুলের।
খিড়কি ছিলো তোমার মনে
যখন খুশি খোলার
খিড়কি ছিলো সময়মতো
আমার কথা ভোলার।
Showing posts with label আবিদ আজাদ. Show all posts
Showing posts with label আবিদ আজাদ. Show all posts
Friday, May 21, 2010
Wednesday, November 11, 2009
এখন যে কবিতাটি লিখবো আমি / আবিদ আজাদ
...
এখন যে কবিতাটি লিখবো আমি
এক্ষুণি সেই কবিতাটি বাজেয়াপ্ত করা হবে
এক্ষুনি বেআইনি বলে ঘোষিত হবে সেই কবিতার
প্রতিটি শব্দ
প্রতিটি দাঁড়িকমা
প্রতিটি সেমিকোলন।
নিষিদ্ধ ঘোষনা করা হবে সেই কবিতার আপাদমস্তক চরণপুঞ্জ।
এখন যে কবিতাটি লিখবো আমি
তার জন্যে মুহূর্তের মধ্যে সারাদেশ জুড়ে নেমে আসবে আরও
একটি উত্থানের প্রাক-মুহূর্তের স্তব্ধতা
নেমে আসবে রাইফেলের নলের মতো
মৃত্যু -
আর সেই মৃত্যুর স্তব্ধতায় বাংলাদেশের আবহমান সবুজ রঙ
অন্ধকারের মতো কালো হ'তে হ'তে ভয়াল গর্জনে ফেটে পড়বে
সমুদ্রের মতো।

Subscribe to:
Posts (Atom)