...
বাক্ বাক্ কুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি ?
চড়বে সোনার পালকি ?
পালকি চলে ভিন্ গাঁ-
ছয় বেহারার তিন পা।
পায়রা ডাকে বাকুম বাক্
তিন বেহারার মাথায় টাক।
বাক্ বাকুম কুম্ বাক্ বাকুম
ছয় বেহারার নামলো ঘুম।
থামলো তাদের হুকুম হাঁক
পায়রা ডাকে বাকুম্ বাক্।
ছড় বেহারা হুমড়ি খায়
পায়রা উড়ে কোথায় যায় ?
...
Showing posts with label রোকনুজ্জামান খান (১৯২৫ - ১৯৯৯). Show all posts
Showing posts with label রোকনুজ্জামান খান (১৯২৫ - ১৯৯৯). Show all posts
Thursday, May 27, 2010
Saturday, May 22, 2010
গাধার কান / রোকনুজ্জামান খান
...
একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে
তাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে।
সকল বানর ফন্দি আঁটে জবর মজার খেলা
এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেবে বেলা।
কিন্তু দড়ি মিলবে কোথায় ? ঘাবড়ে গেল মাথা
পালের সেরা বানর বলে মগজ তোদের যা-তা।
নেইকো দড়ি বয়েই গেল ভাবিস মিছে হাবা
লেজে লেজে ধরব টেনে হবে দড়ির বাবা।
একটা দড়ির দুদিক থেকে টানছে দুদল ছেলে
তাই না দেখে বনের বানর লাফায় খেলা ফেলে।
সকল বানর ফন্দি আঁটে জবর মজার খেলা
এমন খেলা খেলেই সবাই কাটিয়ে দেবে বেলা।
কিন্তু দড়ি মিলবে কোথায় ? ঘাবড়ে গেল মাথা
পালের সেরা বানর বলে মগজ তোদের যা-তা।
নেইকো দড়ি বয়েই গেল ভাবিস মিছে হাবা
লেজে লেজে ধরব টেনে হবে দড়ির বাবা।
Subscribe to:
Posts (Atom)
